দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই গত মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় সেটি। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা-উরুগুয়ের বিশ্বকাপ বাছাই।
গত শুক্রবার সব ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে এ ব্যাপারে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি সভায়। কোপা আমেরিকাসহ কনমেবলের অধীনে থাকা কোপা সুদামেরিকানা ও কোপা লিবার্তাদোরেসের ব্যাপারেও আলোচনা হয় এ সভায়। ক্লাব প্রতিযোগিতা দুটোর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি প্রতিনিধিরা।