ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে শনিবার সকালে ভাতিজার লাঠির আঘাতে চাচা ইউসুফ শেখের (৫০) মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের রিজায়উদ্দিন শেখের ছেলে।
থানার উপপরিদর্শক পিযুজ কান্তি জানান, জমি নিয়ে ইউসুফ শেখ ও তার বড়ো ভাই মোহাম্মদ আলী শেখের সকালে কথা কথাকাটি হয়। এক পর্যায় মোহম্মদ আলী শেখের ছেলে জয়নাল শেখ (২৫) লাঠি দিয়ে ইউসুফ শেখের মাথায় আঘাত করে। ইউসুফ শেখ মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর ঘাতক জয়নাল শেখ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।