বেতাগীতে শিশুকে যৌন নিপীড়নের দায়ে বৃদ্ধ গ্রেফতার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলায় শিশু কন্যাকে (১০) যৌন নিপীড়নের দায়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আমজেদ আলী খাঁ (৬২) নামের ঐ বৃদ্ধকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার হোসনাবাদ ইউনিয়নে মেয়েটি বাড়ির পাশের খালে বরশি দিয়ে মাছ ধরছিল। অভিযুক্ত আমজেদ তাকে গাছ থেকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন করে। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে বৃদ্ধ পালানোর চেষ্টা করে। এ সময় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, যৌন নিপীড়নের অভিযোগে রাতেই এক বৃদ্ধকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।