হাতিয়ায় চার দোকানদারসহ সাত জনকে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া সাগরিয়া বাজারের দুই দোকানদারকে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৩০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এ জরিমানা করেন। একই দিন সন্ধ্যায় হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার সালাম দোকান খোলা রাখায় জাহাজমারা ওছখালী বাজারের দুই দোকানদার এবং বিনা কাজে বাজারে আড্ডা দেওয়ায় তিন জনকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।