বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কাঁচাবাজারগুলো সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে। শনিবার ১৩টি বাজার সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত বাজারগুলো হলো—চান্দুরা, আমতলী, ইসলামপুর, সাতবর্গ, দেওয়ান বাজার, চর ইসলামপুর, আরিয়ল বাজার, কালী বাজার, চম্পকনগর, মেরাশানী বাজার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, করোনা সংক্রমণের আশঙ্কায় মানুষের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে প্রথম ধাপে ১৩টি বাজার স্থানান্তর করা হয়েছে এবং বাকি বাজারগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলছে।