ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ১৯ জন নেতা কর্মীকে আটক করা হয়েছে।
মহেশপুর থানা সুত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর দিবাগত রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৯ জন নেতা-কর্মীকে আটক করেছে।
আরও পড়ুনঃ নৌকা মার্কা বড় জয়ের পথে: জয়
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, 'তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আসামিদের শরিবার সকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/নূহু