একটি ফরাসি গল্প। স্বামী খুব ধর্মপ্রাণ আর স্ত্রী খুবই আধুনিকা। একদিন স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার দুই প্রেমিককে বাসায় নিমন্ত্রণ করেছে। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ। স্ত্রী গলা বাড়িয়ে দেখে তার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে একজনকে খাটের নিচে আর একজনকে উপরে সিলিঙে লুকিয়ে পড়তে বলল। এরপর দরজা খুলল। দরজা খুলেই সে তার স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, ওগো তুমি যে আমাকে হীরার একটা মালা কিনে দেবে বলেছিলে। কবে দেবে?
ধর্মপরায়ণ স্বামী জবাব দিল, যেদিন উপরওয়ালা দেবে।
উপরে পালিয়ে থাকা প্রেমিক মনে করল তাকে ইঙ্গিত করে এই কথা বলা হয়েছে। তাই সে সিলিং থেকে বলে উঠল, পুরোটাই আমি কেন দেব? নিচের জন কেন দেবে না?