ধামরাইয়ে দুর্যোগে ‘আলোর গেরিলা’

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। এমন অবস্থার মধ্যে গ্রাহকসেবা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় অবিরাম কাজ করে যাচ্ছে পল্লী বিদ্যুত্ কর্মীরা। কদিন পরেই আসছে মাহে রমজান; আসছে কালবৈশাখী ঝড়ের মৌসুম। এমন পরিস্থিতিতে পল্লী বিদ্যুতের গ্রাহকসেবার মান কেমন হবে সে বিষয়ে ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাহউদ্দিন জোয়ারদার বলেন, এ সময় বিদ্যুেসবা নিশ্চিত্ করতে দুর্যোগে ‘আলোর গেরিলা’ টিম ২৪ ঘণ্টা দায়িত্বে নিয়োজিত থাকবে। ‘সকল ত্যাগে পল্লী বিদ্যুত্ রাখিব সচল’- এই প্রত্যয় নিয়ে আমাদের আলোর গেরিলারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি গ্রাহকদের উত্তম সেবার নিশ্চয়তা দিয়ে বলেন, ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন। যা কিছুই ঘটুক আমরা আমাদের সর্বোচ্চ সেবা আপনাদের দিয়ে যাব।’