ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুরে ওয়ার্ড কাউন্সিলর
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার গতকাল শনিবার তার ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের কর্মহীন, দরিদ্র ও অসহায় পাঁচ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। ভোগড়া পেয়ারা বাগান এলাকায় তার কার্যালয়ের সামনে সামজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও পেঁয়াজ।
আড়াইহাজারে যুবলীগ নেতা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার কড়ইতলা তালতলা এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাইল করিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন সরকার, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান মুজিব, যুবলীগের নেতা কবির সানি প্রমুখ।