আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গৃহকর্তা ছগির জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দল তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, আড়াইহাজার ভরি স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে গৃহকর্তা ছগিরকে পিটিয়ে আহত করে।
অপর দিকে শনিবার রাতের কোনো এক সময় গোপালদী পৌর সভার যুবলীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার চার তলা দালানের অফিস রুম থেকে একটি সিন্দুক নিয়ে যায় একটি চোরের দল। সিন্দুকে ৩ লাখ টাকা, চেক বইসহ মূল্যবান কাগজপত্র ছিল বলে তিনি জানান। আড়াইহাজার থানার ওসি তদন্ত আমির হোসেন জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।