বিএসএমএমইউয়ের করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ১৩০০ পরীক্ষা সম্পন্ন

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে গতকাল পর্যন্ত ১ হাজার ৯৭৯ জন রোগীর চিকিত্সাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার ২৮৬ জনকে চিকিত্সাসেবা প্রদান করা হয়। ২১ মার্চ থেকে এই ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিকে গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ১ হাজার ২৯৬ জন রোগীর নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস শনাক্তের জন্য টেস্ট করা হয়েছে। গতকাল বিএসএমএমইউয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধার্থে ইতিমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিত্সাসেবা প্রদান, অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিত্সাসেবা প্রদান করা হচ্ছে।