বীর মুক্তিযোদ্ধা ও কর্মহীন মানুষের পাশে চট্টগ্রামের মেয়র নাছির উদ্দীন

করোনা সক্রমণের কারনে উদ্ভুত সংকট মোকাবেলায় নিম্নবিত্ত, কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে নগরীর শত শত কর্মহীন পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন। খাদ্য সহায়তার পাশাপাশি অন্যান্য  সচেতনতা মুলক কাজেও এগিয়ে এসেছেন আ. জ. ম. নাছির উদ্দীন।

আ. জ. ম. নাছির উদ্দীন এর ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর দারুল ফজল মার্কেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তিনি এসব শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ ফরেন সার্ভিস ডে তে সর্বাগ্রে দেশ সেবার অঙ্গীকার

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আ. জ. ম. নাছির উদ্দীন বলেন, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশও সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযোদ্ধারা যেভাবে একাত্তর সালে মাতৃমুক্তিপণে ঝাঁপিয়ে পড়েছিলেন একইভাবে করোনাভাইরাস মোকাবেলায়ও ঝাঁপিয়ে পড়তে হবে।
আপদকালীন সময়ে সরকারী ত্রাণ সামগ্রী অভুক্তদের ঘরে ঘরে দ্রুত পৌঁছে যায় সে ব্যাপারে ত্রাণব্যবস্থাপনার সাথে সম্পৃক্তদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান মেয়র।

তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসকদের এই দুর্যোগকালীন মূহুর্তে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। যত বেশি পরীক্ষাগার হবে ততবেশি রোগ নির্ণয় সহজ হবে এবং আইসোলিয়েশন সেন্টারের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব হবে জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইত্তেফাক/ এমএএম