চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের এক নারীর (৩৩) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সকালে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, আক্রান্ত ওই নারী বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি মিরসরাই উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী।
এই ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মাকর্তা ইত্তেফাককে বলেন, শনাক্তের পর দ্রুত ওই রোগীর বাড়িসহ দুইটি বাড়ি লকডাউন করা হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, ওই রোগী পেটের ব্যথা নিয়ে কয়েকদিন আগে চট্টগ্রাম সিএমএইচ ভর্তি হয়েছিলেন। পরে তার শরীরে করোনা শনাক্ত হয়। তার সংস্পর্শে আসা আট ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি