টাঙ্গাইলের ভুঞাপুরে ঢাকা ফেরত বেসরকারি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলায় গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
রবিবার আক্রান্ত ওই ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এতে আক্রান্তের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন। এ নিয়ে উপজেলায় পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। আর জেলায় সব মিলিয়ে ১১ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
আরো পড়ুন : কালিয়ায় টিসিবির তেল-চিনি উদ্ধার, গ্রেফতার ৫
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহীউদ্দিন জানান, গত ১৪ এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন৷ পরে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে শনিবার ঢাকায় পাঠানো হয়। পরে রাতেই ফলাফলে পজেটিভ আছে বলে জানানো হয়। পরে ওই বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি