আরিফুলের প্রথম

অভিষেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে চার ওভার বল করলেও কোনো উইকেট পাননি আরিফুল। ব্যাট হাতে দুই ইনিংসে প্রশংসিত হলেও দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে তাকে আক্রমণেই আনেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, মিরপুরে দ্বিতীয় টেস্টে এসেই তার উইকেটক্ষরা কাটলো। তিনিই ব্রেন্ডন টেলর ও পিটার মুরের মধ্যকার ১৩৯ রানের জুটি ভাঙেন। আক্রমণে এসে প্রথম ওভারেই তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পিটার মুরকে। চার ওভার বল করে একটি উইকেট ও দুটি মেইডেনসহ ১০ রান হজম করেছেন ডান হাতি এই মিডিয়াম পেসার।