স্বরূপকাঠিতে পাঁচ দোকানি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে পাঁচ দোকানি ও এক মোটরসাইকেল চালককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অব্দুল্লাহ আল মামুন বাবু এবং ইন্দুরহাট বন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দোকানি শ্যামলকে ৫ হাজার, আলিমকে ১ হাজার, মজিবর সরদার ১ হাজার, তপন দাসকে ১ হাজার, সাকিরুল ৫০০ টাকা ও মোটরসাইকেল চালক হাফিজুর রহমানকে ১ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।