কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে ফার্মাসিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে কালিয়াকৈরে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৮ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হলে ফার্মাসিস্টসহ স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। রবিবার হাসপাতালে কর্মরত বাকি চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়।