হাজীগঞ্জে লকডাউন অমান্য করায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জে লকডাউন অমান্য করে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্য দোকান খোলা রাখায় ৯ দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাজীগঞ্জের সঙ্গে রামগঞ্জ ও ফরিদগঞ্জের যোগাযোগ সড়ক বন্ধ করে সেখানে গাড়ি ও জনগণ চলাচল বন্ধ করে স্বেচ্ছাসেবী দিয়ে পাহাড়া বসানো হয়েছে।

রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু জানান, রামগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার সঙ্গে হাজীগঞ্জের যোগাযোগ বন্ধ করে সেখানে স্বেচ্ছাসেবক পাহারা বসানো হয়েছে।