করোনা যেখানে নেই

এই সময়ের ছড়া 

ফারুক হোসেন

 

মার্শাল আইল্যান্ড, লেসোথো, টুভালু,

করোনা করেনি আজো প্রাণনাশ চালু।

সলোমন আইল্যান্ড, ক্রিবাতি, নাউরু,

করোনার বিষ থাবা হয়নি তো শুরু।

পৌঁছেনি কমোরোস, তাজাকিস্তানে,

উত্তর কোরিয়া ও পালাউ যেখানে,

‘সাওতমে অ্যান্ড প্রিন্সিপে’ ভালো আছে,

করোনা আসেনি আজো এ দেশের কাছে।

 

মাক্রোনেশিয়াসহ তুর্কমেনিস্তানে,

ভানুয়াতু, টংগা ও সামোয়া—সেখানে,

এখনো আসেনি প্রাণঘাতী করোনারা,

যদিও চলছে আজো আগমনধারা।

 

জাতিসংঘের এই ষোলো দেশ বাকি,

যেখানে পড়েনি আজো করোনার ঝাঁকি।

দেশের সবাই আগেভাগে একযোগে,

ঝাঁপিয়ে পড়েছে তাই নানা উদ্যোগে।

 

ভয়-ভীতি-শঙ্কায় ঘুম নেই চোখে,

করোনা কখন এসে কোন দেশে ঢোকে!