মৃত্যুর সঙ্গে কি আড্ডা দিচ্ছি আমরা?

বাঙালিরা যে খুব আড্ডাবাজ তা বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে বোঝা যায়। আমেরিকা ও সিঙ্গাপুরে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বাংলাদেশিরা। বহিঃবিশ্বেও বাংলাদেশি মারা যাচ্ছে বেশি। লকডাউন পরিপূর্ণ না মানলে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে আমাদের। চীনে আক্রান্তের সংখ্যা শূন্যে পৌঁছেছিল, লকডাউন ওঠানোর একদিনের মধ্যে ১০৮ জন নতুনভাবে আক্রান্ত হওয়ার খবর এসেছে। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। এখনো যদি আমরা পরিপূর্ণভাবে ঘরে থাকতে পারি তবে প্রাদুর্ভাব ভয়ঙ্কর হবে না ইনশাআল্লাহ। তাই আড্ডাবাজি ছাড়েন, বেঁচে থাকলে অনেক আড্ডা দিতে পারবেন। এখন ঘরে থাকলে নিজেকে ও পরিবারকে এবং সর্বোপরি দেশকে রক্ষা করতে পারব।

নাজমুল হক

বনানী বিদ্যানিকেতন কলেজ,

খ-৬২,  শাহজাদপুর, গুলশান, ঢাকা ১২১২