অন্য জেলা থেকে রাজশাহী ফেরাদের নমুনা পরীক্ষায় মেয়রের সহযোগিতা চায় রামেক

রাজশাহীতে সামাজিক সংক্রমণের ঝুঁকি বাড়লেও করোনা পরীক্ষায় আগ্রহী নন বাইরে থেকে আসা মহানগরবাসী। এ নিয়ে ভয়াবহ উদ্বেগের কথা বলছেন চিকিত্সকরা। বিশেষ করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ফেরা ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষায় উদ্বুদ্ধ করতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের সহযোগিতা চেয়েছেন রামেক পিসিআর ল্যাব কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, এখন পর্যন্ত এই ল্যাবে পরীক্ষার পর যতগুলো পজিটিভ পাওয়া গেছে সবগুলোই সিটির বাইরে। পজিটিভ হওয়া ব্যক্তিদের সবাই ঢাকা ও নারায়ণগঞ্জফেরত।