ধামইরহাটে বিষ মাখানো গম-চাল ছিটিয়ে পাখি নিধন

ধামইরহাটে গম ও চালে বিষ মিশিয়ে পাখি নিধন করা হচ্ছে। এতে এলাকায় কবুতর মালিকগণ ও প্রকৃতিপ্রেমিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় ভুক্তভোগী দিনেশ মাহাত জানান, ‘উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল মন্টু পাড়া এলাকার মাঠে বিষ মেশানো গম, চাল ও সরিষা ছিটিয়ে দেয় এলাকার কতিপয় দুর্বৃত্ত। এই বিষ মেশানো গম ও চাল খেয়ে ঘুঘু, শালিক, বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ শতাধিক পাখি ও অর্ধ শতাধিক কবুতর মারা গেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সিং সম্প্রদায়ের লোকজন ও কিছু উঠতি বয়সের যুবক এইভাবে পাখি শিকার করে রান্না করে খাচ্ছে।