স্বাস্থ্যসেবা কর্মীদের গ্রামীণ টেলিকমের পিপিই সরবরাহ

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় যে সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সামনে থেকে আইসিইউর দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অধিকতর উন্নতমানের পিপিই (গাউন) সরবরাহ করছে গ্রামীণ টেলিকম। গত শুক্রবার ও শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরো ২ হাজার পিসেরও বেশি পিপিই (গাউন) সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরুর সময় থেকে গ্রামীণ টেলিকমের আর্থিক সহায়তায় গ্রামীণ ফ্যাব্রিক্স এ পর্যন্ত ২৫ হাজার পিস পিপিই উত্পাদন করেছে। আরো ২০ হাজার পিস পিপিই (গাউন) সরবরাহের লক্ষ্যে আমদানিকৃত ফ্যাব্রিকস ও সিম সিলিং টেপ ফ্যাক্টরিতে পৌঁছেছে। আগামী দুই-এক দিনের মধ্যে ঐ সব সুরক্ষা গাউন তৈরির কাজ শুরু হবে। এর সঙ্গে আমদানিকৃত এন-৯৫ মাস্কসহ সুরক্ষা সেট নির্দিষ্ট হাসপাতালসমূহের মধ্যে বিতরণ করার প্রস্তুতি চলছে। এছাড়াও গ্রামীণ টেলিকম দেশের বিভিন্ন স্থানে দুস্থ পরিবারগুলোকে সাপ্তাহিক ভিত্তিতে খাবার বিতরণ অব্যাহত রেখেছে।