চাঁদপুর জেলায় আরও দুই জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২০এপ্রিল) দুপুরে ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জনের নেগেটিভ এবং ২ জনের পজিটিভ।
নতুন দুই জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি চাঁদপুর সদরে এবং অপরজনের হাইমচর উপজেলার।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলা সদর ও উপজেলা থেকে ১৮৯ জনের করোনা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১৬৪ জনের রিপোর্ট পেয়েছি। অপেক্ষমাণ রয়েছে ২৫ জনের।
আরো পড়ুন: করোনার ৮০ শতাংশই উপসর্গহীন রোগী
আক্রান্তদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। একজনের মৃত্যু হয়েছে এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম