রংপুরে আরো ২ জনের শরীরে করোনা শনাক্ত   

রংপুর মেডিকেল কলেজের নভেল করোনাভাইরাস পরীক্ষার মাইক্রোবায়োলজি পিসিআর ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের নমুনা পরীক্ষায় আরো দুই জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এনিয়ে রংপুর বিভাগে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে রংপুরের কাউনিয়ায় ১জন ও কুড়িগ্রামের সদরে ১ জন।

রমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৯ দিনে (২০এপ্রিল পর্যন্ত) ১হাজার ৫৬৯ জনের শরীরের নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরো ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে রংপুর বিভাগে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৩ জন।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৪, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১১, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৭, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৩ এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন।

ইত্তেফাক/এমআর