‘শিগিগরই ফিরবে হ্যাজার্ড’

গোড়ালির চোট কাটিয়ে শিগিগরই মাঠে ফিরবেন এডেন হ্যাজার্ড, আশাবাদ বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের। গত ৫ মার্চ ডালাসে অস্ত্রোপচারের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। বেলজিয়াম কোচ সম্প্রতি এক সাক্ষাত্কারে জানালেন, তার পুনর্বাসন নিয়ে আশাজাগানিয়া, ‘আমি জানি সে দারুণভাবে সেরে উঠছে। শিগিগরই হাঁটতে শুরু করবে এবং আমি কোনো জটিলতা দেখছি না এতে।’ চোটের কারণে মাঠের বাইরে থাকলেও করোনার কারণে খেলা বন্ধ থাকায় অপেক্ষাকৃত কম ম্যাচই মিস করবেন হ্যাজার্ড। তাই নিজ অধিনায়ককে ভাগ্যবান হিসেবেই দেখছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘এটা তার জন্য ভালো, কারণ সে তেমন কোনো ম্যাচ মিস করবে না। আমরা জানি সে শক্তিশালী হয়েই ফিরবে।’