চাঁদপুর প্রতিনিধি
অবশেষে স্থানান্তর হচ্ছে চাঁদপুর শহরের সবচেয়ে বড়ো কাঁচাবাজার পালবাজারসহ মোট পাঁচটি বাজার। এই বাজারগুলোতে প্রতিদিন মানুষের উপচেপড়া ভিড় থাকত। যা বর্তমান করোনা ভাইরাসের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ।
সোমবার থেকে বাজারগুলো স্থানান্তর কাজ শুরু করা হয়েছে। নতুন জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট বসবে এবং ক্রেতাদেরও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা নিশ্চিত করা হবে।
বাজারগুলো হচ্ছে : বাবুরহাট বাজার, ওয়্যারলেস বাজার, বিপণীবাগ বাজার, পালবাজার ও নতুনবাজার। এই পাঁচটি বাজার কাছাকাছি বড়ো জায়গায় আরো বৃহত্ পরিসরে স্থানান্তর করার কাজ চলছে।