অনলাইনে আপনার ভোট কেন্দ্রের তথ্য

আজ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচান। প্রত্যেক ভোটাকেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে ব্যলট কিংবা ইভিএম এর মাধ্যমে। কেউ কেউ তাদের ভোট কেন্দ্র কোথায় হবে তা জানলেও অনেইে তা জানেন না যে, কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। 

যারা এমন তথ্য জানতে চান তারা চাইলে তা অনলাইনের মাধ্যমেও ঘরে বসে জেনে নিতে পারেন। মোবাইল এসএমএস ও বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট এই দুই পদ্ধতিতে এ তথ্য জানা সম্ভব। এসএমএস এর মাধ্যমে ভোট কেন্দ্রের তথ্য জানতে চাইলে  যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি) নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্ম সন যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।

এছাড়াও যারা অনলাইনের মাধ্যমে ভোট কেন্দ্রের তথ্য জানতে চান তাদের নির্ধারিত ওয়েবসাইটের   https://services.nidw.gov.bd/ voter_center লিংকে প্রবেশ করতে হবে। এরপর ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর অথবা জাতীয় পরিচয়পত্রের  নম্বরটি নির্ধারিত স্থানে লিখুন। এরপরের বক্সে আপনার জন্ম তারিখ লিখে ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ বাটনে ক্লিক করুন। সঠিকভাবে সব তথ্য দিয়ে উল্লিখিত ফর্মটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নম্বর দেখতে পাবেন।