ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
ছাগলনাইয়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা এবং দাফন সম্পন্ন করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সোমবার দুপুরে জানাজা ও দাফন টিম গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ।
টিম লিডার আলহাজ রহমত উল্লাহ পাটোয়ারী জানান, পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশনা অনুযায়ী এই টিম গঠন করা হয়েছে।