চাঁদপুরে করোনা শনাক্ত আরো দুই জনের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলায় করোনা ভাইরাস আরো দুই জনের দেহে শনাক্ত হয়েছে। এর মধ্যে এক জনের বাড়ি চাঁদপুর সদরে এবং অপরজন হাইমচর উপজেলার।

সোমবার দুপুরে ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জনের নেগেটিভ এবং ২ জনের প্রজিটিভ। নতুন দুই জনসহ আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, এই পর্যন্ত জেলা সদর ও উপজেলা থেকে ১৮৯ জনের করোনা নমুনা পরীক্ষা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬৪ জনের রিপোর্ট পেয়েছি। অপক্ষেমান রয়েছে ২৫ জনের।