ফেনী প্রতিনিধি
ফেনী শহরতলির চাঁড়িপুরে বৃদ্ধকে গ্রেফতারের হুমকি দিয়ে টাকা নেওয়ার ঘটনায় আলমগীর হোসেন নামের এক এএসআইকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আলমগীর হোসেন ফেনী মডেল থানায় কর্মরত ছিলেন। জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এএসআই আলমগীর রবিবার চাঁড়িপুর এলাকার আবদুল আহাদ মিয়াকে গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা নেয়। পরবর্তী পর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে এলে এএসআই (নিঃ) আলমগীর হোসেনকে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এদিকে রবিবার রাতে পুলিশ সুপারের নির্দেশে ১০ হাজার টাকা আহাদ মিয়াকে ফেরত দেওয়া হয়েছে।