অজিত মনি দাস
জনশক্তির ওপর একটা দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়ন নির্ভর করে। বিশ্বে আসন্ন পরিস্থিতিতে কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় আক্রান্ত দেশগুলোতে ভেঙে পড়েছে জনশক্তির সুপরিকল্পিত বিশাল কাঠামো। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালির মতো উন্নত দেশগুলোতেও ডুবো ডুবো অর্থনীতি, হুমকির মুখে জনশক্তি। বিশ্বের অর্থনীতিতে পূর্বের মতো ঘুরে দাঁড়াতে প্রচুর বেগ পেতে হবে তা বোঝাই যাচ্ছে। কোভিড-১৯ মোকাবিলায় মৃত্যুর মিছিলে জর্জরিত গোটা বিশ্ব, অন্যদিকে প্রকৃতি যেন আপন রূপ ফিরে পাচ্ছে নতুন উদ্যমে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছিল চমকে দেওয়ার মতো নানাবিধ প্রযুক্তি উদ্ভাবন। ডিজিটাল প্রযুক্তি বিশ্বের মানুষের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাপনকে সহজতর করলেও কাল হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির জন্য। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য দেখানোর পরিবর্তে দেখিয়েছে তার ভয়ংকর রূপ সুনামি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো ধংসাত্মক দুর্যোগ। কাবু করে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে, অচল করে দিয়েছে জনশক্তির চলমান চাকাকে। কোভিড-১৯ পরিস্থিতি কার্বন-ডাই-অক্সাইডের ওপর প্রভাব ফেলার সম্ভাবনা খুবই কম। যদিও শিল্প খাত থেকে দূষিত বায়ু পরিবেশে ছড়াতে বিরাট ব্যবধান তৈরি করেছে আসন্ন পরিস্থিতি। Euro News বিবৃতিতে, উত্তর গোলার্ধে গ্রীষ্মের আবহাওয়ায় অদৃশ্য হয়ে যেতে পারে ভাইরাসটি, মনে করছেন বিভিন্ন বিজ্ঞানী। কিন্তু সত্যতা পাওয়া যায়নি এখনো। IPCC-এর মতে, পৃথক পৃথক অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যা লক্ষণীয় বাংলাদেশে। কোভিড-১৯ মোকাবিলায় স্থবির অর্থনৈতিক ব্যবস্থা, অচল প্রায় শিল্প খাত, হুমকির মুখে জনশক্তি। পজিটিভ প্রভাব প্রকৃতিতে। ফিরে পেয়েছে প্রকৃতির হারিয়ে যাওয়া সৌন্দর্য ও দূষণমুক্ত আবহাওয়া। ভবিষ্যতে প্রকৃতির উদীয়মান রূপ ধরে রাখতে পারলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। রক্ষা পেতে পারে যুদ্ধের ন্যায় ধংসাত্মক দুর্যোগ সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প থেকে। সমুদ্রের হঠাত্ ফুঁসে ওঠা, গর্জে ওঠা আকাশের বুকে বিকট শব্দ, বিদ্যুত্ক্ষরণ, নামটাই হয়তো মুছে যেতে পারে কালবৈশাখী ঝড়। উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে জনশক্তিকে কাজে লাগিয়ে। অন্যদিকে জনশক্তির পরিকল্পিত কাঠামোকে নিমিষেই দুমড়েমুচড়ে দিতে পারে মহামারির মতো প্রাণঘাতী ভাইরাস, যা চলমান পরিস্থিতিতেই দেখতে পাচ্ছে বাংলাদেশসহ গোটা বিশ্ব, বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। মহামারি ভাইরাস থেকে ভবিষ্যতে জনশক্তির কাঠামোকে টিকিয়ে রাখতে চিকিত্সার উন্নতি এখন সময়ের দাবি হয়ে দেখা দিয়েছে। না হলে বাংলাদেশ দেখতেই পাচ্ছে মহামারি ভাইরাস জনশক্তিকে কীভাবে নড়বড়ে করে দিচ্ছে। বাংলাদেশের দৃশ্যমান প্রকৃতিকে ভবিষ্যতে টিকিয়ে রাখতে সুপরিকল্পনার আওতায় আনা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার একটি মডেল বলা যেতে পারে। করোনা ভাইরাস মোকাবিলাটা চ্যালেঞ্জিং, এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং পরবর্তী জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো। বিশ্ব অর্থনীতিতে এগিয়ে থাকবে কিছু সুনির্দিষ্ট রাষ্ট্র, যারা কোভিড-১৯ প্রকোপ কাটিয়ে নিজ জনশক্তিকে দ্রুত কাজে লাগাতে পারবে সুপরিকল্পিতভাবে।
n লেখক :শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়