করোনা ভাইরাস

দুস্থ পরিবারে ‘খাদ্য-সহায়তা প্রদান কর্মসূচি’ গ্রহণ করেছে গ্রামীণ ট্রাস্ট

নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব আজ স্থবির হয়ে আছে। এ অবস্থায় দেশের শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠী খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছে। উদ্ভূত পরিস্থিতিতে দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গ্রামীণ ট্রাস্ট হতদরিদ্র, দিনমজুর, ভিক্ষুক ও কর্মক্ষম নয়- তাদের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। গ্রামীণ ট্রাস্ট চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, শরীয়তপুর, মাদারীপুর ও গাজীপুরসহ মোট ১৮টি জেলার ৪৪টি উপজেলায় ২২০টির বেশি দুস্থ, অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। শনিবার পর্যন্ত ২২১টি পরিবারের ৯৫০ জনকে খাদ্যদ্রব্য বিতরণ করেছে। আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকবে। সঠিক ব্যবহারের দিকে লক্ষ্য রেখে প্রতি মাসে দুবার বিতরণ ব্যবস্থা অব্যাহত থাকবে।