করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ মিছিলে যুক্তরাজ্যে মারা গেছে হাজারো মানুষ। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৪৯ মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, ব্রিটেনে নতুন করে ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের প্রাণ হানি ঘটেছে। দেশটিতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ব্রিটেনে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে যুক্তরাজ্যে মোট আক্রান্ত দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৩ জন।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর আইসিইউ থেকে ফিরলেও এখনও কাজে যোগ দেননি। তবে ব্রিটিশ এই প্রধানমন্ত্রী দেশটিতে লকডাউন শিথিল করা হলে দ্বিতীয় ধাপের সংক্রমণের ঢেউ শুরু হতে পারে বলে সহকর্মীদের সতর্ক করে দিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২১ বছরে সর্বনিম্ন তেলের দর
করোনায় আক্রান্ত রোগী শনাক্ত ও তাদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যুক্তরাজ্যে চিকিৎসক ও নার্সসহ অন্তত ৭০ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। ব্রিটেনের এনএইচএসে চিকিৎসক ও নার্সসহ ১২ লাখের বেশি স্বাস্থ্যকর্মী কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। রয়টার্স, বিবিসি।
ইত্তেফাক/আরআই