ম্যানচেস্টার ইউনাইটেড হোসে মরিনহোকে বরখাস্ত করার পর ওলে গুনার সোলসারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তবে স্থায়ী কোচের জন্য মাঠে আছে দলটি। ইংলিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে আগামী মৌসুমে দলের কোচ হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রিকে চায় ইউনাইটেড। তবে জুভেন্তাসের দায়িত্বে থেকে চার মৌসুমের প্রতিটিতে সিরি আ শিরোপা জেতা অ্যালেগ্রি গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, আপাতত তার ভাবনাজুড়ে আছে এই মৌসুমটিই। অ্যালেগ্রি বলেন,‘এখানে আমার এখনও দেড় বছরের চুক্তি আছে। আমি এখানে ভালো আছি এবং আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো করছি। আমরা এখন ডিসেম্বর মাসে আছি এবং অপেক্ষা করা তুলনামূলকভাবে ভালো। এখান থেকে আগামী জুন পর্যন্ত অনেক ম্যাচ আছে আমাদের।’