ক্যাপসন নিউজ

উত্তরায় এলিগেন্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মাসুম হোসাইন। রানারআপ হন নাসির হোসেন ভুঁইয়া। তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকার করেন যথাক্রমে আব্দুর রউফ, জিয়াউদ্দীন আহমেদ, শাহাদাত সামনূর, গিয়াসউদ্দীন আহমেদ। বেস্ট ১৮০০ রেটিং খেলোয়াড় হন একরামুজ্জামান। বেস্ট উইমেন খেলোয়াড় হন ওয়ালিজা আহমেদ। বেস্ট নন-রেটেড খেলোয়াড় রাজীব হাসান। বয়সভিত্তিক খেলায় জুনিয়রদের মধ্যে মাহির মুঈদ, পারিসা আফরিন রেজা, শফিকুল ইসলাম, ওয়াদিফা আহমেদ নিজ নিজ বিভাগে সেরা হন। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি।