২০১৮ সালেও ঢাকাই সিনেমার সিংহাসনটি এখনো ধরে রেখেছেন শাকিব খান। এ বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ৮টি ছবি। তার মধ্যে ৩টি ছবির নায়িকা ছিলেন শবনম বুবলী। অথচ এর আগের বছরগুলোতে এই জায়গাটি অপু বিশ্বাসের দখলে ছিল। রোজার ঈদে বুবলী অভিনীত ‘সুপার হিরো’ এবং ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ এই দুই ছবি মুক্তি পায়। পরপর ঈদুল আজহায় মুক্তি পায় ‘ক্যাপ্টেন খান’। ক্যাপ্টেন খান ছাড়া বাকি দুটি ছবি বেশ ভালো ব্যবসা করেছে এ বছর। সেকারণে বছরের অর্ধেক সময়ই আলোচনায় ছিল এ জুটি। এছাড়া প্রেম গুঞ্জন তো ছিলই!
অন্যদিকে অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ মুক্তি পেয়েছে এ বছর। মানহীন এ ছবিটি দিয়ে অপুকে দর্শক একেবারেই গ্রহণ করেনি।
তবে তার আবার অভিনয়ে ফেরা, শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ইতি, সন্তান জয়, অভিনয়ের বাইরে বিভিন্ন স্টেজ শোতে নিজেকে ব্যস্ত রাখা নিয়ে বেশ আলোচনা হয়েছে পুরো বছরজুড়েই।