দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। তুর্কি ধারাবাহিক এইযেল প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায়। বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিক।
গল্পে ওমর নামের এক সাদামাটা ছেলেকে তার প্রেমিকা ও ঘনিষ্ট বন্ধুরা মিলে ফাঁদে ফেলে দুর্ধর্ষ ডাকাতি ও খুনের দায়ে ফাঁসিয়ে দেয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ওমরের। ঘটনাচক্রে সে জেল থেকে পালাতে সক্ষম হয়। প্রেমিকা এইশান, বন্ধু আলী ও জেঙ্গিযের ওপর প্রতিশোধ নিতে ফিরে আসে অন্য নামে! অন্য পরিচয়ে! অন্য চেহারায়!