মেঘনা ব্যাংকের নতুন এমডি

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে যোগ দিয়েছেন সোহেল আর কে হুসেইন। ৩০ বছরের বেশি সময় তিনি ব্যাংকিং পেশায় নেতৃত্ব দিচ্ছেন। মেঘনা ব্যাংকে যোগদানের আগে তিনি দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।—প্রেস বিজ্ঞপ্তি