বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনসহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত, দুস্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম কার্যালয় প্রাঙ্গণে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি জানান, জেলার ১০ উপজেলায় প্রায় ২ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা। এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মো. মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া, সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ। বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেওয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।