ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম সহিদ সেখ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক জনকে আটক করে থানায় নিয়ে আসে।
থানার ওসি সফিকুর রহমান বলেন, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঐ এলাকা থেকে বেশ কয়েক জনকে আটক করি। সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।