রাজৈরে অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘরসহ চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার রাত ১১টার সময় উপজেলার দক্ষিণ রাজৈর গ্রামের বালাবাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ রাজৈর গ্রামের পরিতোষ বালার বাড়িতে সোমবার রাত ১১টার সময় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। রাজৈর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিরন মণ্ডল জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।