কুমুদিনী হাসপাতালে মৃত অন্তঃসত্ত্বার করোনা রিপোর্ট নেগেটিভ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত অন্তঃসত্ত্বা সেই গৃহবধূর করোনা ভাইরাস সংক্রমণ রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার রাতে আইইডিসিআর থেকে গৃহবধূর রক্তের নমুনা রিপোর্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে এসেছে। গত শনিবার করোনা আইসোলেশন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, খবর পাওয়ার পর কুমুদিনী হাসপাতাল থেকে ঐ গৃহবধূর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।