এই সময়ের ছড়া
আনজীর লিটন
১.
বুদ্ধিবিবেক ধরাশায়ী এক করোনার কাছে
ধনীদেশের গবেষকে বলছে ওষুধ আছে
ধনীর না হয় ওষুধ আছে—
গরিব খাবে কী?
গরিব তোমার বাঁচার ওষুধ
বুলেট এনেছি
হাঃ হাঃ মিসাইল পেতেছি!
২.
মৃত্যু এসে বেল বাজাল খুলল দুয়ার চীন
ধুড়ুম করে উলটে গেল বিশ্ববাসীর দিন।
বাঁচার আশায় বন্ধ কপাট
বন্ধ দোকানপাট
বন্ধু কিংবা সঙ্গী এখন
জানলা না হয় খাট
খবর শুনে প্রহর গুনে কাটছে না তো দিন
মানবজাতি শুনছে কেবল মৃত্যুপুরীর বীন।