হলে একটি উচ্চমার্গীয় আর্ট ছবি চলছে। প্রথম শো শেষ হবার কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি আরম্ভ হলো। দর্শকরা সিনেমা দেখে বের হয়ে দেখল বাইরে যা বৃষ্টি তাতে ভিজে বাড়ি গেলে নির্ঘাত নিউমোনিয়া। তাই সবাই অপেক্ষা করছে কখন বৃষ্টি শেষ হবে। এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই আর অন্যদিকে দ্বিতীয় শোর সময় ঘনিয়ে আসছে। এসব দেখে হলের ম্যানেজার বলল, আপনারা সবাই বরং হলের মধ্যে গিয়ে বসুন, আমরা ছবিটা আবার দেখাচ্ছি।
এই কথা বলামাত্র হলসুদ্ধ লোক সব হুড়মুড় করে বের হয়ে গেল বৃষ্টির মধ্যেই।