লকডাউনে সরকারি অফিস ছুটির পরিপ্রক্ষিতে সরকার বিশেষ ব্যবস্থায় পেনশনারদের পেনশন পরিশোধের নির্দেশ দিয়েছেন। প্রধান হিসাব রক্ষণ অফিসার, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ অনেক পেনশনারের মার্চ মাসের পেনশন, এপ্রিল মাসের ১৭ তারিখ গত হবার পরও তাদের ব্যাংক হিসাবে প্রেরণ করেননি। ফলে লকডাউনে পেনশনারগণ আর্থিক অসুবিধার মধ্যে আছেন। অতএব, জরুরিভিত্তিতে পেনশন পরিশোধের নির্দেশ প্রদানের জন্য হিসাব মহানিয়ন্ত্রক (CGA) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা