বেতনের দাবিতে সাকিব আল হাসানের কাঁকড়া হ্যাচারিতে বিক্ষোভ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ক্রিকেটার সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামে কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। গত চার মাস ধরে বেতন না পেয়ে তারা বিক্ষোভে নেমেছেন বলে জানান শ্রমিকরা। সোমবার সকাল ১০টায় কাঁকড়া হ্যাচারির সামনে রাস্তার ওপর দুই শতাধিক শ্রমিক বেতনের দাবিতে বিক্ষোভ করেন। তবে সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র্যাবের একটি টহল টিম ও শ্যামনগর থানা ওসি আন্দোলনরত শ্রমিকদের হটিয়ে দেয়।

শ্রমিক মহিদুল ইসলাম জানান, করোনার প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় তারা দিন কাটাচ্ছেন। বাড়িতে তাদের খাবার নেই। নারী শ্রমিক মনোয়ারা জানান, অসহায় হয়েই এখানে কাজ করি। কিন্তু গত চার মাস বেতন পাই না।