করোনা প্রতিরোধে অনলাইনে হোমিওপ্যাথিক চিকিত্সা সেবা কার্যক্রম চালু

বৈশ্বিক মহামারি তথা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের উদ্যোগে সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাতীয় হোমিওপ্যাথিক কমিটি ও চিকিত্সা বোর্ড গঠনসহ স্বীকৃত হোমিওপ্যাথিক কলেজ হাসপাতালগুলোর বহির্বিভাগ ও হোমিওপ্যাথিক মেডিক্যাল সেন্টারসমূহ চালু রাখাসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে করোনা ভাইরাস প্রতিরোধ ও করণীয় জরুরি বিষয় উল্লেখ করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ হটলাইনে/অনলাইনে হোমিওপ্যাথিক চিকিত্সা সেবা পরামর্শ কার্যক্রম চালু করা হয়েছে।

সর্বসাধারণকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড-এর অধীন পরিচালিত হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর বহির্বিভাগ ও মেডিক্যাল সেন্টারগুলো থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লক্ষণভিত্তিক বিনামসূল্যে হোমিওপ্যাথিক চিকিত্সা সেবা প্রদান কার্যক্রম এবং হেললাইন (০১৩১৩১৭৫৯২৮, ০১৮৪২০১৮৩৬৫, ০১৯৮০০৩৫৯২১) নম্বরের মাধ্যমে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিত্সক দ্বারা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিত্সা পরামর্শ দেয়া হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি