বেতন পরিশোধের দাবি
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গী পূর্ব থানার তিস্তারগেট এলাকার স্পেক্ট্রা গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল চেরাগআলী ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের গাড়িসহ ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা ওসির গাড়িতেও হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। গার্মেন্টস শ্রমিকদের দাবি, কারখানা মালিক গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হওয়ায় ক্ষমতার জোরে শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করে দেয়। ফলে মহাসড়ক অবরোধ করা ছাড়া তাদের আর কিছু করার নেই। বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে তার গাড়ির ওপর হামলা করে এবং পুলিশের গাড়িসহ বেশ কিছু পণ্যবাহী গাড়ি ভাঙচুর করে।