বুরুন্ডির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রুমোঙ্গের প্রদেশের রুমোঙ্গে জেলায় লেক টাঙ্গানিকার কাছে অন্তত ৪৫ জন কলেরায় আক্রান্ত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য ও এইডস মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
জনস্বাস্থ্য ও এইডস মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী বুজুম্বুরার ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরিতে পরীক্ষার পর এটি নিশ্চিত করা হয়েছে। জনস্বাস্থ্য মন্ত্রী থাডি নিকুমনা বলেন, রুমোঙ্গে শহরে সম্প্রতি প্রবল বৃষ্টিপাতে লেট্রিনগুলো ধ্বংস হয়ে গেছে। আর এটিই কলেরা ছড়িয়ে পড়ার প্রধান কারণ।